| ৩১ অক্টোবর ২০২০ | ১০:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 295 বার
জাপানের উচ্চগতির ম্যাগলেভ ট্রেন লাইনের নির্মাণ কাজ অন্য একটি বাধার সম্মুখীন হয়েছে, কারণ কৃষকরা এই প্রকল্প বন্ধ করার জন্য এক আইনগত লড়াই শুরু করেছেন।
মধ্যাঞ্চলীয় জেলা শিযুওকা’র চা বাগানের কৃষকরা সহ মোট ১০৭ ব্যক্তি শুক্রবার একটি জেলা আদালতে এক মামলা দায়ের করেন। তারা বলছেন একটি সুড়ঙ্গের নির্মাণ কাজ তাদের জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলতে পারে, কেননা এটি নদীর পানির প্রবাহকে কমিয়ে দিতে পারে।
তারা কেন্দ্রীয় জাপান রেলওয়ে’কে এই জেলার মধ্যকার নির্মাণ কাজ বন্ধ করার দাবি জানাচ্ছেন। এই অঞ্চল হচ্ছে জাপানের সবচেয়ে বড় চা উৎপাদনকারী এলাকা। একজন কৃষক, শিবামোতো তোশিফুমি বলছেন এই নির্মাণকাজ চা-শিল্পকে ধ্বংস করে দেবে এবং পর্বতের মধ্যে সুরঙ্গ নির্মাণের তিনি বিরোধিতা করছেন।
রেলওয়ে পরিষেবা কোম্পানিটি টোকিও এবং নাগোইয়া’কে সংযুক্ত করা এই ম্যাগলেভ লাইন ২০২৭ সালে উদ্বোধন করার কথা ভাবছে। তবে, শিযুওকা জেলা কর্তৃপক্ষ একটি সুরঙ্গ নির্মাণের অনুমতি প্রত্যাখ্যান করার পরে এই পরিকল্পনা বাধার মুখে পড়েছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||