| ১০ মার্চ ২০২০ | ৭:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 350 বার
জাপানের প্রধানমন্ত্রী বলেছেন যে, তিনি করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করা হলে ব্যক্তিগত অধিকারের উপর এর সম্ভাব্য প্রভাবের বিষয়টি পুরোপুরি বিবেচনা করবেন।
আবে সোমবার সংসদের উচ্চ কক্ষের এক কমিটি বৈঠকে এ কথা বলেন। বৈঠকে একটি বিল নিয়ে আলোচনা হচ্ছিল যা প্রধানমন্ত্রীকে জরুরি অবস্থা ঘোষণা করার অনুমতি দেবে।
ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতা আবে’কে এ ধরনের ঘোষণা দেয়ার পরে ব্যক্তিগত অধিকারের উপর নিয়ন্ত্রণ আরোপ সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রত্যুত্তরে আবে বলেন, বিশেষজ্ঞরা বলছেন, জাপান এখন এই অর্থে একটি সংকটময় সন্ধিক্ষণে অবস্থান করছে যে, এই প্রাদুর্ভাব আরও বিস্তার লাভ করবে নাকি এর অবসান হবে।
তিনি এও বলেন, বিলটি এভাবে প্রণয়ন করা হয়েছে যে, লোকজনের জীবনের উপর এর প্রভাব ন্যূনতম করার পাশাপাশি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত যেন থাকা যায়।
তিনি আরও বলেন, তিনি স্বীকার করছেন যে, জরুরি অবস্থার ঘোষণা লোকজনের অধিকারের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে এবং তিনি এই সিদ্ধান্ত নেয়ার সময়, বিষয়টি কী ধরনের প্রভাব ফেলতে পারে তা পুরোপুরি বিবেচনা করবেন।
প্রধানমন্ত্রী বলেন, ভাইরাসবাহী যাত্রী বহন করা প্রমোদতরীর সংক্রমণের ঘটনাগুলো বাদে জাপানে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ফ্রান্স বা জার্মানি’র তুলনায় উল্লেখ্যযোগ্য পরিমাণে কম।
আবে বলেন, বিদেশে জাপান সম্বন্ধে নেতিবাচক মনোভাবের বিস্তার রোধের জন্য সরকার সব ধরনের চেষ্টা করবে।
তিনি এও বলেন, তিনি জাপানের পরিস্থিতি সংক্রান্ত তথ্য বিতরণে সাহায্য করার জন্য বিশেষজ্ঞদের আহ্বান জানাবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||