| ১১ মার্চ ২০২০ | ৬:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 366 বার
জাপানের স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংগৃহীত উপাত্ত অনুযায়ী আজ আরও ১২টি নতুন সংক্রমণের তথ্য জানা যাওয়ায় সন্ধ্যা ৬টা নাগাদ দেশে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা মোট ৫শ ২০’এ উন্নীত হয়েছে।
এই সংখ্যার পাশাপাশি ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীতে ৬শ ৯৬ ব্যক্তি সংক্রমিত হয়েছেন এবং চীনের হুবেই প্রদেশ থেকে কয়েকটি ভাড়া করা বিমানে জাপানে ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে ১৪ জনের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
কানাগাওয়া জেলা আজ বয়স ৮০’র কোঠায় থাকা এক পুরুষের মৃত্যু নিশ্চিত করেছে। এছাড়া, হিয়োগো জেলা ৪টি, নিগাতা ৩টি, হোক্কাইদো ৩টি এবং কিয়োতো ১টি নতুন সংক্রমণের তথ্য জানিয়েছে।
এ পর্যন্ত মোট ১৭ ব্যক্তি মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন জাপানে সংক্রমিত হয়েছেন এবং বাকী ৭ জন প্রমোদতরীর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকালের ভাষ্যানুযায়ী, ৫৬ জন রোগীর অবস্থা গুরুতর ছিল। তাদের মধ্যে ২৩ জন ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর।
এছাড়া, গতকাল পর্যন্ত মোট ৩শ ৪৬ ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||