| ১১ মার্চ ২০২০ | ৬:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 355 বার
জাপানের সরকার এমন একটি বিলের অনুমোদন দিয়েছে যা প্রধানমন্ত্রীকে প্রয়োজন হলে নতুন করোনাভাইরাস নিয়ে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দিবে।
আজ মন্ত্রীসভার এক বৈঠকে অনুমোদন পাওয়া ঐ বিলে নতুন ধরণের এক ইনফ্লুয়েঞ্জা’সহ অন্যান্য ছোঁয়াচে রোগ সামাল দিতে ২০১২ সালে পাশ হওয়া বর্তমানে চালু থাকা একটি আইনকে সংশোধন করে নেয়া হয়েছে।
ভাইরাসটি যদি দেশব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ে জনগণের জীবন ও অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলে, তবে ঐ বিল প্রধানমন্ত্রীকে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিবে।
এই বিশেষ পদক্ষেপ ঠিক কোন কোন ক্ষেত্রে এবং কত সময়ের জন্য প্রযোজ্য হবে, তা প্রধানমন্ত্রী নির্দিষ্ট করে নিবেন।
ঐ ঘোষণা নির্দিষ্ট করে দেয়া জেলাগুলোর গভর্নরকে লোকজনকে বাড়ির অভ্যন্তরে থাকার অনুরোধ জানানোর অনুমোদনও দিবে। এছাড়া, স্কুল বন্ধ করার অনুরোধ বা নির্দেশ’সহ অনেক বেশি মানুষের সমাগম ঘটা স্থাপনাগুলোর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করতেও এটি তাদের সক্ষম করে তুলবে।
সংসদের নিম্ন-কক্ষে আগামীকাল এই বিল নিয়ে বিতর্ক শুরু হবে। আর আগামী শুক্রবারের মধ্যে এটি পাশ হবার সম্ভাবনা আছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||