• শিরোনাম

    জাপানের সংসদের নিম্নকক্ষে জরুরি অবস্থা ঘোষণার বিল অনুমোদন

    | ১৩ মার্চ ২০২০ | ১:০৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 348 বার

    জাপানের সংসদের নিম্নকক্ষে জরুরি অবস্থা ঘোষণার বিল অনুমোদন

    জাপানের সংসদের নিম্নকক্ষ এমন একটি বিল পাশ করেছে যেটি করোনাভাইরাসের প্রাদুর্ভাব সামাল দিতে দেশের প্রধানমন্ত্রীকে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দিবে। আজ সংসদের নিম্নকক্ষের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং এর জোট অংশীদার কোমেই পার্টি, প্রধান বিরোধী দল কন্সটিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি’সহ অন্যান্যদের কাছ থেকে পাওয়া সংখ্যাগরিষ্ঠ ভোটে আইনটি অনুমোদন লাভ করে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জরুরি অবস্থা ঘোষণা জেলা গভর্নরদের স্কুল বন্ধের নির্দেশের পাশাপাশি লোকজনকে বাড়ির অভ্যন্তরে থাকার আহ্বান জানানোর অনুমোদন দিবে।
    এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটিকে সংসদের উচ্চকক্ষে পাঠানো হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক