• শিরোনাম

    করোনাভাইরাস ও টোকিও গেইমস নিয়ে আবে-ট্রাম্প আলোচনা

    | ১৪ মার্চ ২০২০ | ৩:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 282 বার

    করোনাভাইরাস ও টোকিও গেইমস নিয়ে আবে-ট্রাম্প আলোচনা

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করোনাভাইরাসের বিস্তার রোধে দুদেশের পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন। টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনে একসঙ্গে কাজ করার ব্যাপারেও মতৈক্য হয়েছে তাদের মধ্যে।

    যুক্তরাষ্ট্রের অনুরোধে জাপানের সময় শুক্রবার সকাল ৯টা থেকে প্রায় ৫০ মিনিট টেলিফোনে কথা হয় দু নেতার।

    আবে ট্রাম্পকে বলেন করোনাভাইরাসের বিস্তার রোধের প্রচেষ্টায় তার সরকার দেশে বড়মাপের ইভেন্ট বাতিল করতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে এবং আক্রান্ত দেশ থেকে লোকজনের জাপানে প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা আরও জোরদার করেছে।

    প্রধানমন্ত্রী আবে বলেন এই ভাইরাসের প্রাদুর্ভাব সামাল দেওয়ায় তিনি প্রয়োজনমত এবং সময়মত কড়া ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবেন।

    দুই নেতা শেয়ারের মূল্যে ধ্বস নামা সহ অর্থনীতির ওপর এই ভাইরাসের বিস্তারের আরও যেসব প্রভাব পড়তে পারে, তা নিয়েও মত বিনিময় করেন এবং সামাল দেওয়ার সম্ভাব্য ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

    টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক প্রসঙ্গে আবে জোর দিয়ে বলেন, এই গেইমস যাতে পরিকল্পনা মতই অনুষ্ঠিত হয় তার জন্য জাপান যথাসাধ্য চেষ্টা ক’রে চলেছে।

    জানা গেছে ট্রাম্প জাপানের স্বচ্ছ্বতা বজায় রেখে চালিয়ে যাওয়া এই প্রচেষ্টার প্রশংসা করেছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক