| ১৬ মার্চ ২০২০ | ৫:৩৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 414 বার
জাপানের বৃহৎ একটি টেলিযোগাযোগ পরিচালনা কোম্পানি বলছে, সাপ্তাহিক কর্মদিবসে দিনের বেলায় ইন্টারনেট ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
নতুন করোনাভাইরাসের বিস্তার রোধে সহায়তার জন্য বাড়িতে থেকে কাজ করা ব্যক্তির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়া ইন্টারনেটের এই ব্যবহার বৃদ্ধির কারণ বলে ধারণা করা হচ্ছে।
গতমাসের প্রথম সপ্তাহ থেকে সাপ্তাহিক কর্মদিবসে সকাল ৯টা এবং সন্ধ্যা ৬টা’র মধ্যে ইন্টারনেট ব্যবহারের সাপ্তাহিক পরিমাণ বিশ্লেষণ করেছে এনটিটি কমিউনিকেশনস।
এর ফলাফলে দেখা গেছে, গতমাসের প্রথম সপ্তাহের তুলনায় তৃতীয় সপ্তাহ পর্যন্ত বড় কোন পরিবর্তন ঘটেনি।
তবে, চলতি মাসের প্রথম সপ্তাহে ইন্টারনেট ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা গতমাসের প্রথম সপ্তাহের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি। আর দ্বিতীয় সপ্তাহে প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি ঘটে।
কোম্পানিটি বলছে, ভিডিও কনফারেন্স কল বা অনেক কোম্পানির অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ বৃদ্ধি পাওয়ায় ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বাড়ার পেছনে বাড়ির অভ্যন্তরে থেকে কাজ করা লোকজনের সংখ্যার ক্রমশ বৃদ্ধি ভূমিকা রাখতে পারে।
কোম্পানিটি আরও বলছে, ক্রমশ আরও বেশি লোকজন ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে প্রবেশ করে চলেছেন। এটি এই ইঙ্গিত দিচ্ছে যে চলতি মাসের শুরু থেকে স্কুল বন্ধ থাকায় অনেক শিশুই হয়ত শিক্ষা গ্রহণের জন্য এই ধরণের সাইটে প্রবেশ করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||