• শিরোনাম

    ৩৮টি দেশের ভ্রমণকারীকে নিজ উদ্যোগে কোয়ারেন্টাইনের অনুরোধ জানাবে জাপান

    | ২০ মার্চ ২০২০ | ৭:৫০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 414 বার

    ৩৮টি দেশের ভ্রমণকারীকে নিজ উদ্যোগে কোয়ারেন্টাইনের অনুরোধ জানাবে জাপান

    জাপান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বেশিরভাগ ইউরোপীয় দেশ, ইরান এবং মিশর থেকে আসা ভ্রমণকারীদের আগামী শনিবার থেকে দু’সপ্তাহের জন্য নিজ উদ্যোগে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন বা সংক্রমণ রোধে আলাদা থাকার জন্য বলা হবে। করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় আজ মন্ত্রীসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

    সরকার বলছে, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ২৭টি দেশের সবগুলো’সহ মোট ৩৮টি দেশ থেকে আসা লোকজনকে বাড়ি বা হোটেলের মত পূর্ব নির্ধারিত স্থানে দু’সপ্তাহের জন্য নিজ উদ্যোগে কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করা হবে।

    এছাড়া, তাদের গণ-পরিবহণের ব্যবহার থেকে বিরত থাকতে বলা হবে। নতুন এই পদক্ষেপ আগামী মাসের শেষ পর্যন্ত বলবত থাকবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক