| ০২ অক্টোবর ২০২০ | ১০:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 411 বার
বৃহস্পতিবার থেকে জাপান পর্যটক ছাড়া সারা বিশ্বের অন্য সকল বিদেশির জন্য প্রবেশ নিয়ন্ত্রণ সহজ করেছে।
করোনাভাইরাস মহামারীর কারণে এতদিন জাপান সরকার ১৫৯টি দেশ ও ভূখণ্ডের লোকজনকে দেশে প্রবেশের অনুমতি নীতিগতভাবে দেয়নি। ভিয়েতনাম, তাইওয়ান ও অন্য যেসব জায়গায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেইসব এলাকার ব্যবসায়ী লোকজনের আসা যাওয়া জাপান ইতোমধ্যে পুনরায় চালু করেছে।
বিশ্ব জুড়ে নিয়ন্ত্রণ শিথিল হওয়ায় চিকিৎসা ও শিক্ষা পেশায় নিয়োজিত লোকজন এবং ছাত্রদের মত মধ্য ও দীর্ঘ মেয়াদী ভিসা যাদের রয়েছে ও সেই সাথে ব্যবসায়ীদের এখন হয়তো জাপানে প্রবেশের অনুমতি দেয়া হবে।
তবে কোম্পানি কিংবা কোন প্রতিষ্ঠানের মত এদের চাকরি দেয়া পৃষ্ঠপোষক সংস্থা জাপানে আসার পর দু’সপ্তাহ এরা কোয়ারেন্টিনে থাকবেন বলে নিশ্চয়তা প্রদান করলেই কেবল প্রবেশ অনুমতি এদের দেয়া হবে।
প্রবেশ অনুমতি পাওয়া লোকজনের সংখ্যাও সেই সাথে সীমিত রাখা হবে। দেশের বিভিন্ন বিমানবন্দরে ভাইরাস পরীক্ষা ব্যবস্থা সম্প্রসারিত করে নেয়া অবস্থায় সর্বোচ্চ সেই সংখ্যা ক্রমশ বৃদ্ধি করা হবে।
আরও বেশি সংখ্যক দেশ যেন জাপান থেকে যাওয়া লোকজনকে প্রবেশের অনুমতি দেয়, সরকার সেজন্য সংক্রমণ পরিস্থিতির উপর নজর রেখে যাওয়ার পাশাপাশি অন্যান্য দেশের সাথেও আলোচনা চালানোর পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||