| ০৩ অক্টোবর ২০২০ | ১২:২৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 276 বার
পুলিশের সংকলিত উপাত্তে, কম বয়সী জাপানি নারীদের মধ্যে আত্মহত্যার সংখ্যা অনেকটা বৃদ্ধি পাওয়ার কথা জানা গেছে।
জাতীয় পুলিশ এজেন্সি জানায়, আগস্ট মাসে সারা দেশে ১ হাজার ৮শো ৫৪ জন ব্যক্তি আত্মহত্যা করেছেন। এই সংখ্যা গত বছরের আগস্ট মাসের চেয়ে ২শো ৫১ জন বা শতকরা ১৬ ভাগ বেশি।
নারীদের মধ্যে আত্মহত্যার সংখ্যা শতকরা ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে, পুরুষের ক্ষেত্রে যে হারটি হোল শতকরা ৬ ভাগ।
বয়সে ৩০’এর কোঠা বা তার চেয়ে কম বয়সী নারীদের মধ্যে আত্মহত্যার সংখ্যা চোখে পড়ার মত বেশি। এই সংখ্যাটি হোল ১শো ৯৩, যা গত বছরের আগস্ট মাসের তুলনায় ৭৪ শতাংশ বেশি।
চুও বিশ্ববিদ্যালয়ের কালচারাল সায়েন্স ইন্সটিটিউটের ভিজিটিং ফেলো তাকাহাশি সাতোমি হলেন এ সংক্রান্ত একজন বিশেষজ্ঞ। তিনি বলেন, আত্মহত্যার সার্বিক হারে বৃদ্ধির আংশিক কারণ হয়তো করোনা মহামারীর দরুন চাকরি হারানো অথবা মহামারীর দরুন অন্যান্য সমস্যা।
তাকাহাশি বলেন, কম বয়সী নারীদের হয়তো পরিবারের বাইরে আর কারুর কাছ থেকে উপদেশ পরামর্শ নেওয়ার সুযোগ তুলনায় কম, কারণ তারা সন্তানদের দেখাশোনা ও সংসারের কাজকর্ম করার জন্য বাড়িতেই থাকেন। এই কারণে তাদের মানসিক চাপ বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, অসুখবিসুখ ও অন্যান্য ব্যাপারে নারীরা স্পর্শকাতর বেশি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||