| ০৪ অক্টোবর ২০২০ | ৫:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 204 বার
জাপান বিজ্ঞান পরিষদ জানিয়েছে, তারা চায় প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে তাদের ব্যাখ্যা করে বলুন কেন তিনি পরিষদের মনোনীত প্রার্থীদের মধ্যে কয়েকজনকে নিয়োগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। পরিষদ এই প্রার্থীদের নিয়োগদানের জন্য আবার আবেদন করার সিদ্ধান্তও নিয়েছে।
এই পরিষদকে প্রধানমন্ত্রীর কর্তৃত্বাধীন একটি বিশেষ সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়। এরা সরকারের থেকে স্বাধীন ভাবে নীতিমালা প্রণয়ন করে এবং সেগুলো প্রস্তাব করে।
পরিষদের শতকরা ৫০ ভাগ সদস্যকে বেছে নেওয়া হয় প্রতি তিন বছর অন্তর। পরিষদ এই প্রার্থীদের সুপারিশ করে এবং প্রধানমন্ত্রী তাদের নিয়োগ দেন।
এবার পরিষদ ১০৫ জন প্রার্থীর একটি তালিকা পেশ করেছিল, কিন্তু এদের মধ্যে ৬ জনকে প্রধানমন্ত্রী নিয়োগ দেননি।
পরিষদ বলছে, ২০০৪ সালে চলতি নিয়োগদান পদ্ধতি চালু হওয়ার পর এবারই প্রথম তাদের সুপারিশ করা কোনো প্রার্থীকে প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করলেন।
শুক্রবার এক সাধারণ বৈঠকে বিষয়টি নিয়ে বিজ্ঞান পরিষদের সদস্যরা আলোচনা করেন। তারা একটি লিখিত আবেদন পেশ করার ব্যাপারে একমত হন। চিঠির বয়ান নিয়ে পরে বিস্তারিত আলোচনা হবে বলে স্থির হয়েছে।
বিজ্ঞান পরিষদের সভাপতি কাজিতা তাকাআকি হচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক। কাজিতা বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি আরও বলেন, পরিষদ বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রাখবে এবং উপযুক্ত উপায়ে সামাল দেবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||