| ০৫ অক্টোবর ২০২০ | ৬:৫৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 234 বার
সারাবিশ্ব থেকে আসা বিদেশিদের জাপানে প্রবেশের বিধিনিষেধ শিথিল করে নেয়ার প্রেক্ষাপটে দেশের স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে করোনাভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষার দৈনিক সক্ষমতা দ্বিগুণ করে ২০ হাজারে উন্নীত করার অঙ্গীকার করেছেন।
স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ বিষয়ক মন্ত্রী তামুরা নোরিহিসা শনিবার টোকিও’র হানেদা বিমানবন্দরের কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি, বিদেশ থেকে জাপানে প্রবেশ করা ব্যক্তিদের ক্ষেত্রে লালা ভিত্তিক অ্যান্টিজেন পরীক্ষা কিভাবে পরিচালিত হচ্ছে সেটি পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য, দু’দিন আগে জাপান সারা বিশ্ব থেকে মধ্য ও দীর্ঘ মেয়াদি ভিসা পাওয়া বিদেশি নাগরিকদের দেশটিতে প্রবেশের অনুমোদন দেয়া শুরু করেছে।
আন্তঃসীমান্ত এই ভ্রমণ পুনরারম্ভের সময়ে সরকার দেশের তিনটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর- হানেদা, নারিতা ও কানসাইয়ে দৈনিক সর্বোচ্চ ১০ হাজার পর্যন্ত এন্টিজেন পরীক্ষা করার একটি ব্যবস্থা চালু করেছে।
তামুরা সাংবাদিকদের বলেন যে বিশেষ করে ব্যবসায়িক ভ্রমণকারীদের ক্ষেত্রে অ্যান্টিজেন পরীক্ষার প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, আঞ্চলিক বিমানবন্দরগুলোর ভাষ্য শুনতে সরকার প্রস্তুত এবং জাপান জুড়ে বিমানবন্দরগুলোতে পরীক্ষার সামগ্রিক সক্ষমতা বাড়িয়ে দৈনিক ২০ হাজারে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||