| ০৬ অক্টোবর ২০২০ | ৬:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 263 বার
পশ্চিম জাপানের হিয়োগো জেলার সংসদে দেশের সবচেয়ে বড় অপরাধীচক্রের সদরদপ্তরে হ্যালোইনের জন্য শিশুদের উপহার প্রদানের বিষয়টি বন্ধ করতে একটি অধ্যাদেশ সংশোধন করা হয়েছে।
জেলা সংসদের অধিবেশনে সোমবার সর্বসম্মতভাবে হিয়োগো জেলা পুলিশ বিভাগের উত্থাপন করা অপরাধীচক্রের সদস্য-বিরোধী এই অধ্যাদেশের একটি খসড়া অনুমোদন করা হয়।
উল্লেখ্য, বহু বছর ধরে ইয়ামাগুচি-গুমির কোবে শহরের সদরদপ্তরে অপরাধীচক্রের সদস্যরা ৩১শে অক্টোবর হ্যালোইন পোষাকে সজ্জিত হয়ে ক্ষুদে দর্শনার্থীদের বিভিন্ন উপহার প্রদান করে আসছেন।
সংশোধিত অধ্যাদেশটিতে, শিশুরা তাদের আত্মীয়-এধরনের কোন কারণ ছাড়া ১৮ বছরের কম বয়সী কোন বাচ্চাকে অপরাধীচক্রের সদস্যদের দপ্তরে প্রবেশ করতে দেয়া নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, অপরাধীচক্রসমূহকে শিশুদের নগদ অর্থ ও পণ্য প্রদান এবং তরুণ সদস্যদের তাদের নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে শিশুদের কাছে ফোন করা বা ই-মেইল পাঠানোর বিষয়টিও নিষিদ্ধ করা হয়।
যদি কোন ইয়াকুযা গ্রুপ এই অধ্যাদেশ লঙ্ঘন করে, তাহলে জেলা গণনিরাপত্তা কমিশন এই লঙ্ঘনকে শোধরানোর জন্য একটি নির্দেশ জারি করবে। এরপরও গ্রুপটি তা মেনে না নিলে সদস্যদের ৬ মাসের কারাদণ্ড বা প্রায় ৪ হাজার ৭০০ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
এই সংশোধিত অধ্যাদেশটি হ্যালোইনের সময়ে অক্টোবরের ২৬ তারিখ থেকে কার্যকর হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||