| ০৮ অক্টোবর ২০২০ | ৬:৩৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 326 বার
জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা অবাধ ও মুক্ত একটি ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলের ধারণা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করতে টোকিওতে বৈঠক করেছেন।
চতুর্পক্ষীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বৈঠকে যোগ দেন।
চীনের বর্ধিত সমুদ্র তৎপরতার ধারণার কথা চিন্তা করে উদ্বোধনী মন্তব্যে মোতেগি বলেছেন যে প্রচলিত আন্তর্জাতিক ব্যবস্থাকে সাম্প্রতিক বছরগুলোতে নানাদিক থেকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তিনি আরও উল্লেখ করেন যে করোনাভাইরাস মহামারী এই প্রবণতাকে আরও গতিশীল করে দিচ্ছে। তিনি বলেছেন চারটি দেশ আইনের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থা জোরদার করে নেয়ার লক্ষ্য ভাগাভাগি করে নেয় এবং মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলের ধারণা সেই লক্ষ্য অর্জনে প্রধান একটি ভূমিকা পালন করবে। অনেক দেশের এগিয়ে এসে একসাথে যৌথ প্রচেষ্টা চালানোর গুরুত্বের উপর তিনি জোর দিয়েছেন।
মন্ত্রীরা মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরের গুরুত্ব সম্পর্কে একমত পোষণ নিশ্চিত করেছেন এবং নিয়মিতভাবে বৈঠকে মিলিত হওয়া অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||