| ১০ অক্টোবর ২০২০ | ২:৫৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 319 বার
জাপানের আবহাওয়া সংস্থা, প্রবল শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চান-হোম প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর পূর্ব উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে।
কর্মকর্তারা, এটি কিই উপদ্বীপ এবং ইযু দ্বীপমালায় স্থানীয়ভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত বয়ে নিয়ে আসতে পারে বলে জানান। কর্মকর্তারা, ভূমিধ্বস, নিম্নাঞ্চলে বন্যা, নদীর প্লাবন, প্রচণ্ড বাতাস ও উঁচু ঢেউয়ের বিরুদ্ধে সতর্ক থাকতে লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন। সংস্থা, আজ বিকেল ৩টা নাগাদ ঝড়টি শিযুওকা জেলার ওমায়েযাকি শহরের দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩শ কিলোমিটার দূরের সমুদ্রের উপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিবেগে এগিয়ে যাচ্ছিল বলে জানায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||