| ১১ অক্টোবর ২০২০ | ৫:০১ অপরাহ্ণ | পড়া হয়েছে 253 বার
জাপানের বিচার মন্ত্রণালয় লোকজনের বিবাহ বা ডিভোর্সের সময় অবশ্যই স্ট্যাম্প-পেপারে “হাংকো” বা ব্যক্তিগত সিল সহ দলিলাদি জমা দেয়ার যে অপরিহার্য বিষয়টি রয়েছে তা বাতিল করার বিষয়টি বিবেচনা করে দেখছে।
বিচার মন্ত্রী কামিকাওয়া ইয়োকো শুক্রবার সাংবাদিকদের বলেন, সরকারি দলিলাদিতে এ ধরনের সিলের ব্যাপক ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করার জন্য প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে’র প্রশাসনের চালানো প্রচেষ্টার পাশাপাশি এই পদক্ষেপ হাতে নেয়া হচ্ছে।
আইন মোতাবেক ইতোমধ্যেই বিবাহ বা ডিভোর্সের কাগজ অনলাইনে পূরণ করা যায় যদি মহানগর কর্তৃপক্ষের প্রধানরা অনুমতি দেন। তবে, জাপানের কোন নগর, শহর বা গ্রাম এই বিকল্পের অনুমোদন দেয়নি, কেননা এর জন্য সিলের বদলে ডিজিটাল সনদপত্রের প্রয়োজন হয়।
কামিকাওয়া বলেন, তার মন্ত্রণালয়ের ৪৪টি প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে যেখানে সিলের ব্যবহার অপরিহার্য এবং এর মধ্যে ৩৫টির জন্য এই আইন বাতিল করার বিষয়টি তারা বিবেচনা করছেন।
তিনি এও বলেন, মন্ত্রণালয় সুবিধা এবং কার্যকারিতা উন্নত করার জন্য ব্যক্তিগত সিলের ব্যবহারের প্রথা পর্যালোচনা করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||