| ১২ অক্টোবর ২০২০ | ৮:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 376 বার
এনএইচকে জানতে পেরেছে যে উত্তর কোরিয়া ও চীনের বিরুদ্ধে পাল্টা গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির জন্য নিজেদের বিদেশ বিষয়ক শাখাগুলো পুনর্বিন্যাস করার পরিকল্পনা করছে টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগ।
টোকিও পুলিশের জননিরাপত্তা ব্যুরোর বর্তমানে তিনটি পররাষ্ট্র বিষয়ক বিভাগ রয়েছে যেগুলো জাপানে সক্রিয় বিদেশি গোয়েন্দাদের তৎপরতার পাশাপাশি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে তদন্ত চালিয়ে থাকে।
এরমধ্যে প্রথম বিভাগটি রাশিয়া ও ইউরোপীয় দেশগুলো সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করে। দ্বিতীয় বিভাগটি চীন ও উত্তর কোরিয়ার মত এশীয় দেশ সংশ্লিষ্ট বিষয়াদি তদন্ত করে। আর তৃতীয়টি ইসলামী উগ্রপন্থী অন্তর্ভুক্ত থাকা আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে।
সংশ্লিষ্ট সূত্রসমূহ এনএইচকে’কে জানিয়েছে যে, উত্তর কোরিয়া সম্পর্কিত বিষয়াদির উপর বিশেষায়িত চতুর্থ একটি বিভাগ আগামী বছরের এপ্রিল মাসে চালু করা হবে। এটির লক্ষ্য হবে উত্তর কোরীয় গোয়েন্দা এবং জাপান থেকে অবৈধ রপ্তানির পাশাপাশি উত্তর কোরিয়ার জাপানি নাগরিক অপহরণ সমস্যা সংশ্লিষ্ট পদক্ষেপ সমাধানে পাল্টা গোয়েন্দা কার্যক্রমকে শক্তিশালী করা।
অন্যদিকে, দ্বিতীয় বিভাগটি চীন সংশ্লিস্ট বিষয়াদির উপরই শুধু বিশেষায়িত শাখা হিসেবে কাজ করবে, যে দেশটি জাপানের উন্নত প্রযুক্তিকে লক্ষ্য করে গোয়েন্দা কার্যক্রম ক্রমশ বৃদ্ধি করে নিচ্ছে বলে কথিত রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||