| ১৪ অক্টোবর ২০২০ | ১২:১৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 441 বার
জাপানের উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে যে দু’টি চীনা টহল জাহাজ জাপানের নিজস্ব জলসীমায় দু’দিন ধরে অবস্থান করছে। আট বছরের মধ্যে এটি হচ্ছে ঐ সমুদ্রে সবচেয়ে দীর্ঘ অনুপ্রবেশের ঘটনা।
কর্মকর্তারা বলছেন, গত রবিবার সকাল ১১টার কিছুক্ষণ আগে জাহাজ দু’টি পূর্ব চীন সাগরে অবস্থিত সেনকাকু দ্বীপমালার অদূরে সমুদ্রে প্রবেশ করে এবং একটি জাপানি মাছ ধরার জাহাজের দিকে অগ্রসর হয়।
তারা বলছেন, মঙ্গলবার বিকেল ৩টায় জাহাজগুলো জাপানের জলসীমায় অবস্থান করছিল।
উল্লেখ্য, ২০১২ সালে একজন জাপানি মালিকের ব্যক্তিগত মালিকানাধীন সেনকাকু দ্বীপপুঞ্জের কিছু অংশ জাপান সরকার কিনে নেয়ার পর এটি হচ্ছে দীর্ঘতম অনুপ্রবেশের ঘটনা।
জাপান সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ন্ত্রণ করলেও চীন এবং তাইওয়ান সেগুলোকে নিজেদের বলে দাবী করে থাকে।
জাপান সরকার এই দাবি বজায় রেখে চলেছে যে ইতিহাস ও আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্বীপগুলো জাপানের নিজস্ব ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||