| ১৬ অক্টোবর ২০২০ | ১২:২৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 264 বার
অনুসন্ধান ও উদ্ধার এবং সমুদ্রে নজরদারি সহ মুখ্য কিছু দায়িত্ব চালকবিহীন বিমান পালন করতে সক্ষম কিনা, তা জানার জন্য জাপানের উপকূল রক্ষা বাহিনী সেরকম একটি বিমানের পরীক্ষা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম কোম্পানি জেনারেল অ্যাটোমিক্স ‘সি-গার্ডিয়ান’ নামের ১২ মিটার লম্বা সেই ড্রোন তৈরি করেছে। এর ডানার বিস্তার হচ্ছে ২৪ মিটার।
ড্রোনটি ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিরতিহীনভাবে উড়ে যেতে পারে বলে বলা হচ্ছে। একক একটি ফ্লাইটে এটা জাপানের একান্ত অর্থনৈতিক অঞ্চলের সবচেয়ে দূরবর্তী প্রান্ত পর্যন্ত ঘুরে আসতে সক্ষম।
উপকূল রক্ষা বাহিনী বিমানের নিরাপত্তা এবং এর হাই ডেফিনিশন ক্যামেরা ও রাডার থেকে সঠিক সময়ের ছবি ও উপাত্ত ভূমির স্টেশনে এটা পাঠাতে পারে কিনা তা পরীক্ষা করে দেখছে।
উত্তর জাপানে আত্মরক্ষা নৌবাহিনীর আওমোরি ঘাঁটিতে এই বিমানটি অবস্থান করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||