| ১৭ অক্টোবর ২০২০ | ১০:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 261 বার
জাপানের একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি, তাদের তৈরি করা ইনফ্লুয়েঞ্জার ওষুধ আভিগান, কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহারের অনুমতি চেয়ে, সরকারের কাছে আবেদন জানিয়েছে।
ফুজিফিল্ম হোল্ডিংস’এর অন্তর্ভূক্ত কোম্পানি ফুজিফিল্ম তোয়ামা কেমিক্যাল শুক্রবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এই আবেদন পত্র পেশ করে।
কোম্পানিটি গতমাসে করোনাভাইরাসের রোগীদের ওপর পরিচালিত আভিগানের ক্লিনিক্যাল ট্রায়াল বা মানব দেহে পরীক্ষার ফলাফল ঘোষণা করে। ওতে জানানো হয়, যাদের চিকিৎসায় আভিগান ব্যবহার করা হয়েছে সেই রোগীরা, ঔষধী গুণবিহীন বস্তু দিয়ে চিকিৎসা করা রোগীদের চেয়ে দু দশমিক আট দিন আগে উপসর্গ থেকে মুক্ত হন এবং পরীক্ষায় তাদের নেগেটিভ ফল আসে।
কোম্পানিটি আরও বলে, কয়েকটি জানা সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, এই ওষুধের নিরাপত্তা নিয়ে আর কোনো নতুন উদ্বেগের কারণ তারা খুঁজে পায়নি।
ফুজিফিল্ম গ্রুপ বলছে তারা কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব পর্যাপ্ত পরিমাণে আভিগান সরবরাহ করার এবং করোনাভাইরাসের বিস্তার রোধে সাহায্যের যথাসাধ্য চেষ্টা করবে।
জাপানে কোভিড-১৯ এর চিকিৎসায় কার্যকর বিকল্প হিসেবে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভিয়ার’কে অনুমোদন দেওয়া হয়েছে। এই ওষুধ মূলত এবোলা’য় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হয়। কোভিড-১৯ চিকিৎসায় জাপানে ব্যবহৃত আরেকটি বিকল্প ওষুধ হোল স্টেরয়েড ডেক্সামেথাসন।
স্বাস্থ্য মন্ত্রী তামুরা নোরিহিসা সাংবাদিকদের বলেন, আভিগানের নিরাপত্তা ও কার্যকারিতা ভালভাবে পরীক্ষা করে, তবেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||