• শিরোনাম

    জাপানে নিঃশ্বাসের মাধ্যমে করোনাভাইরাস সনাক্তের পদ্ধতি উদ্ভাবন

    | ১৮ অক্টোবর ২০২০ | ৩:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 265 বার

    জাপানে নিঃশ্বাসের মাধ্যমে করোনাভাইরাস সনাক্তের পদ্ধতি উদ্ভাবন

    জাপানের একটি বিশ্ববিদ্যালয় ও একটি কোম্পানি, নিঃশ্বাসের মাধ্যমে করোনাভাইরাস সনাক্তের একটি পদ্ধতি উদ্ভাবন করেছে বলে জানিয়েছে।

    তোহোকু বিশ্ববিদ্যালয় ও সূক্ষ্ম যন্ত্রপাতি নির্মাতা কোম্পানি শিমাযু, এই পদ্ধতির জন্য একটি পরীক্ষামূলক যন্ত্র তৈরি করেছে।

    যন্ত্রটিতে তিনটি অংশ রয়েছে। প্রথমটিতে, প্রায় পাঁচ মিনিট ত্যাগ করা নিঃশ্বাস সংগ্রহ করা হয়। দ্বিতীয়টিতে, নিঃশ্বাসের মধ্যে সন্ধান পাওয়া করোনাভাইরাস অকার্যকর করে ভাইরাসের মধ্যে থাকা প্রোটিন ধারণ করা হয়। তৃতীয়টিতে, সংগৃহীত প্রোটিন বিশ্লেষণ করা হয়।

    উদ্ভাবকরা, এই পদ্ধতিতে প্রায় এক ঘণ্টায় পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব হয় বলে জানায়। তারা, বিপুল সংখ্যায় বৃহদাকারের এই যন্ত্র তৈরির কাজটি এক চ্যালেঞ্জ বলেও উল্লেখ করে।

    করোনাভাইরাসে সংক্রমিত প্রায় ১০ জন রোগীর উপর এই যন্ত্রের ক্লিনিক্যাল পরীক্ষা চালানো হয়েছে। উদ্ভাবকরা, আরও পরীক্ষা চালানো হবে এবং বাস্তবে ব্যবহারোপযোগী করতে যন্ত্রটিকে আরও ছোট আকারে তৈরির প্রচেষ্টা এগিয়ে নেয়া হবে বলে জানায়।

    তোহোকু বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধ্যাপক আকাইকে তাকাআকি, নিঃশ্বাসের মাধ্যমে করোনাভাইরাস সনাক্তকরণের প্রচেষ্টার উল্লেখ সংক্রান্ত কোন গবেষণা পত্রের উপস্থিতি না থাকায় তাদের এই প্রযুক্তি বিশ্বে প্রথম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।

    শিমাযুর প্রেসিডেন্ট উয়েদা তেরুহিসা, পদ্ধতিটি শুধুমাত্র লোকজনের সংক্রমিত হওয়ার বিষয়ই নয় বরং সংক্রমিত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ার সম্ভাবনাও সনাক্ত করতে সক্ষম হয় বলে উল্লেখ করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক