• শিরোনাম

    জাপানে নিজ কন্যাকে প্রাণঘাতী নির্যাতনের জন্য পিতার ১৬ বছরের কারাদণ্ড

    | ২২ মার্চ ২০২০ | ১২:৫৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 475 বার

    জাপানে নিজ কন্যাকে প্রাণঘাতী নির্যাতনের জন্য পিতার ১৬ বছরের কারাদণ্ড

    নিজের ১০ বছর বয়সী কন্যাকে প্রাণঘাতী নির্যাতনের জন্য জাপানের একটি আদালত এক ব্যক্তিকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে।

    চিবা জেলা আদালত আজ নিজ কন্যা মিয়াকে মৃত্যু ঘটার মত আঘাত করায় ইউইচিরো কুরিহারাকে ঐ কারাদণ্ড প্রদান করে।

    উল্লেখ্য, ১৬ বছরের এই কারাদণ্ড প্রাণঘাতী শিশু নির্যাতনের অতীতের বেশিরভাগ ঘটনাগুলোর জন্য জাপানের আদালতের দেয়া প্রায় ১০ বছরের কারাদণ্ডের চাইতে উল্লেখযোগ্যভাবে বেশি।

    চিবা জেলার নোদা শহরে নিজ পারিবারিক বাড়ির বাথরুমে গতবছরের জানুয়ারি মাসে মিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর পূর্বে কুরিহারা মিয়াকে শাওয়ারের ঠাণ্ডা পানির নিচে জোরপূর্বক দাঁড় করিয়ে রাখার জন্য অভিযুক্ত হয়েছেন।

    গতমাসে শুরু হওয়া ঐ বিচারকার্য চলাকালীন কুরিহারা বলেন, মৃত্যুর কারণ হওয়া শারীরিক আঘাতের অভিযোগ তিনি অস্বীকার করেন না।

    তবে, কৌঁসুলিদের অন্যান্য নানা বিষয়ে তোলা অভিযোগ সমূহ তিনি প্রত্যাখ্যান করেন। শারীরিক আঘাত সহ তার কন্যার উপর প্রাত্যহিক নিপীড়ন চালানোর বেশিরভাগ অভিযোগই তিনি অস্বীকার করেন।

    কৌঁসুলিরা ১৮ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছিলেন। তারা বলেন, কুরিহারার অপরাধ পৈশাচিক এবং ঐ নিপীড়ন ছিল মানসিক এবং শারীরিক উভয় ধরণের, যেটি খুব দীর্ঘ সময় ধরে চলেছিল।
    বিবাদীর আইনজীবীরা বলেন, কুরিহারার শৃংখলাজনিত কার্যক্রম অনেক বেশি হয়ে গেলেও তিনি মিয়াকে দৈনিক ভিত্তিতে নির্যাতন করতেন না। তারা বলেন, কুরিহারা ইতিমধ্যেই সামাজিক শাস্তির মুখোমুখি হয়েছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক