| ২৪ মার্চ ২০২০ | ১০:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 439 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে ছোট এবং মাঝারি আকারের কোম্পানি এবং খুচরা বিক্রেতাদের কর্মসংস্থান বা কর্মীদের চাকরি বজায় রাখার আহ্বান জানিয়ে তাদের প্রচেষ্টার জন্য সরকারি সহায়তার অঙ্গীকার করেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে একটি অতিরিক্ত অর্থনৈতিক থোক বরাদ্দের সম্ভাব্যতা নিয়ে শিল্প কর্মকর্তাদের মতামত শোনার জন্য গতকাল প্রধানমন্ত্রীর দপ্তরে নিবিড় শুনানির তৃতীয় দিনে আবে অংশগ্রহণ করেন।
ছোট এবং মাঝারি আকারের কোম্পানি এবং খুচরা বিক্রেতাদের সমিতিগুলোর কর্মকর্তাদের সেখানে আমন্ত্রণ জানানো হয়।
সংশ্লিষ্ট মন্ত্রী এবং ক্ষমতাসীন জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা এই শুনানিতে অংশ নেন।
আবে বলেন, তার সরকার কর্মসংস্থানের সুরক্ষার জন্য সংকল্পবদ্ধ। তিনি বলেন, ভাইরাসের বিস্তার হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ লোকজনের প্রতি সরকার করছে, নইলে অর্থনীতি স্বাভাবিকভাবেই নিশ্চল হয়ে পড়বে।
তবে, তিনি আরও বলেন, তিনি চান যে শিল্প কর্মকর্তারা কর্মসংস্থান বজায় রাখুক এবং সরকার তাদের জন্য সমর্থন যোগাবে।
কিছু অংশগ্রহণকারী নগদ অর্থ এবং কুপনের মত দৃঢ় অর্থনৈতিক প্রণোদনা পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। অন্যরা ছোট এবং মাঝারি আকারের প্রতিষ্ঠানের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার আহ্বান জানান।
আবে বলেন, তিনি এই বিষয় নিয়ে কঠোর পরিশ্রম করবেন। আগামীকালও এই নিবিড় শুনানি অনুষ্ঠিত হবে এবং পরিবহন ও পর্যটন শিল্পের কর্মকর্তাদেরও সেখানে আমন্ত্রণ জানানো হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||