• শিরোনাম

    নগরবাসীদের প্রতি বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন টোকিওর গভর্নর

    | ২৬ মার্চ ২০২০ | ৮:৩৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 526 বার

    নগরবাসীদের প্রতি বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন টোকিওর গভর্নর

    টোকিওর গভর্নর ইয়ুরিকো কোইকে আজ এক সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের আরও বিস্তার রোধ করার জন্য প্রয়োজন ছাড়া সপ্তাহান্তে বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান নগরবাসীদের প্রতি জানিয়েছেন।

    এদিকে টোকিও মেট্রোপলিটন সরকারের বিভিন্ন সূত্র বলছে নতুন করোনাভাইরাসে আজ ৪১ জনের সংক্রমিত হওয়া নিশ্চিত করা হয়েছে। এই সংখ্যা হচ্ছে একদিন আগের দ্বিগুণের বেশি এবং জাপানের রাজধানীর বেলায় দৈনিক হিসাবে সর্বোচ্চ।

    সূত্রসমূহ আরও জানায় যে এদের মধ্যে প্রায় দশজন তাইতো ওয়ার্ডের একটি হাসপাতালের সাথে সম্পর্কিত, একদিন আগে যেখানে একজন নার্স ও একজন রোগীর সংক্রমিত হওয়া নিশ্চিত করা হয়।

    এর আগে টোকিও আজ পর্যন্ত পরপর তিনদিন রেকর্ড সংখ্যক সংক্রমণের খবর দিয়েছিল, যার মধ্যে সোমবার ছিল ১৬ জন এবং মঙ্গলবার ১৭ জন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক