• শিরোনাম

    ভাইরাস প্রতিহত করার টাস্ক ফোর্স গঠন করেছে জাপান সরকার

    | ২৭ মার্চ ২০২০ | ১১:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 367 বার

    ভাইরাস প্রতিহত করার টাস্ক ফোর্স গঠন করেছে জাপান সরকার

    করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়া সামাল দিতে জাপান সরকার নতুন একটি টাস্ক ফোর্স চালু করেছে। এই পদক্ষেপ নতুনভাবে কার্যকর হওয়া একটি আইনের ভিত্তিতে জরুরী অবস্থা ঘোষণার পথ প্রধানমন্ত্রীর জন্য করে দেবে।

    টাস্ক ফোর্স বিশেষজ্ঞদের মতামত শুনবে এবং সংক্রমণের বিস্তার বাধাগ্রস্ত করার পদক্ষেপের জন্য মৌলিক নির্দেশিকার খসড়া প্রণয়ন করবে ও চিকিৎসা সেবা তরান্বিত করবে।

    জনস্বাস্থ্য ও অর্থনীতির উপর মারাত্মক হুমকির সন্ধান পাওয়া গেলে সুনির্দিষ্ট কোন এলাকা এবং সময়ের জন্য জরুরী অবস্থা ঘোষণার পদক্ষেপ নেয়া সরকার এখন শুরু করতে পারবে।

    সেই পরিস্থিতিতে গভর্নররা স্কুল বন্ধের আদেশ দিতে সক্ষম হবেন এবং ডিপার্টমেন্ট স্টোর ও সিনেমা হলের মত অনেক মানুষের সমাবেশ হওয়া স্থাপনাগুলোর ব্যবহার সীমিত করে দিতে পারবেন।

    একই সাথে মালিকের সম্মতি ছাড়াই জরুরী চিকিৎসা কেন্দ্রের জন্য জমি ও ভবন অধিগ্রহণের সুযোগ সরকারকে এটা করে দেবে। প্রয়োজনীয় ওষুধপত্র ও স্বাস্থ্য সেবা প্রদানের যন্ত্রপাতি রাষ্ট্রের কাছে বিক্রি করতে কোম্পানিকে বাধ্য করার সুযোগও এটা করে দেবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক