| ২৮ মার্চ ২০২০ | ৯:২৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 557 বার
Group 20 জোটের সদস্য দেশসমূহের নেতারা নতুন করোনাভাইরাসের মহামারী’র প্রতিকূল প্রভাব কমানোর জন্য বৈশ্বিক অর্থনীতিতে ৫ লক্ষ কোটি ডলারের ওপর অর্থ জোগান দিতে একমত হয়েছেন।
জাপানের সময় বৃহস্পতিবার রাত্রে ভিডিও লিংকের মাধ্যমে অনুষ্ঠিত এই বিশেষ শীর্ষ সম্মেলনের পরে প্রকাশিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ একথা জানান।
তারা বলেন, “ব্যাপক হারে আর্থিক সাহায্য প্রদানের সাহসী পদক্ষেপ” নেওয়া তারা অব্যাহত রাখবেন। তারা “ভাইরাস নির্ণয় ও ভাইরাস-বিরোধী ওষুধ এবং প্রতিষেধকের দ্রুত উন্নয়ন, উৎপাদন ও বন্টন” ত্বরান্বিত করতে পরস্পরের মধ্যে সমন্বয় জোরদার ক’রে তুলতেও সম্মত হন।
আলোচনার সময় জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে জি-টোয়েন্টি’কে ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময় তারা যেভাবে বিশ্ব অর্থনীতিকে সাহায্য-সহযোগিতা দিয়েছিল, বর্তমান ভাইরাস সংকটের প্রভাব প্রশমিত করায় ঠিক সেইভাবে এগিয়ে আসতে আহ্বান জানান।
আবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বেসরকারি খাতের কম্পানি সহ বিশ্বব্যাপী বিভিন্ন গ্রুপের কাছ থেকে পাওয়া জ্ঞান ও উপাত্তকে একত্র ক’রে ভাইরাস-বিরোধী ওষুধ উন্নয়ন ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||