| ০২ এপ্রিল ২০২০ | ৬:৩০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 489 বার
জাপান সরকার সমস্ত আর্ন্তজাতিক ভ্রমণকারীদের প্রতি দুই সপ্তাহের জন্য স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার আবেদন জানানোর বিষয়টি পর্যালোচনা করছে।
কর্তৃপক্ষ বুধবার কোরোনাভাইরাস টাস্কফোর্স বৈঠকে অতিরিক্ত কোয়ারেন্টাইন পদক্ষেপ চূড়ান্ত করে নিতে প্রস্তুত।
জাপানি নাগরিক সহ বিদেশ থেকে আসা সকল ভ্রমণকারীকে স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকার সময় জন পরিবহন ব্যবহার করা থেকে বিরত থাকারও আহ্বান জানানো হবে।
এর আগে সরকার প্রবেশ নিষিদ্ধ দেশের তালিকা সম্প্রসারিত করে ৭৩টি দেশ এবং ভূখণ্ডকে অর্ন্তভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। অতিরিক্ত তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া সহ ইউরোপের বেশিরভাগ দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি জায়গা অর্ন্তভুক্ত করা হবে।
এইসব পদক্ষেপ বাস্তবায়িত করা হলেও নিষিদ্ধ দেশগুলো থেকে জাপানি নাগরিকদের ফিরে আসার অনুমতি দেয়া হবে তবে এখানে এসে পৌঁছানোর পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||