• শিরোনাম

    করোনাভাইরাস মোকাবিলায় নতুন অর্থনৈতিক ইউনিট

    | ০৭ এপ্রিল ২০২০ | ৯:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 349 বার

    করোনাভাইরাস মোকাবিলায় নতুন অর্থনৈতিক ইউনিট

    জাপান সরকার করোনাভাইরাস মোকাবিলায় যৌথভাবে কাজ করার জন্য নতুন একটি অর্থনৈতিক বিভাগকে নির্দেশ দিয়েছে।

    সরকার জাতীয় নিরাপত্তা সচিবালয়ের অংশ হিসেবে এই ইউনিটটি চালু করে যেটি হচ্ছে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রশাসনিক অঙ্গ।

    চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে এই বিভাগ গঠন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এর মিশনের কথা ব্যাখ্যা করে বলেন।

    সুগা বলেন, জাতীয় নিরাপত্তার পরিসর অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রে দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

    তিনি চান লোকজন, পণ্য এবং অর্থের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক চলাচল বা লেনদেন একটি ব্যবস্থার অধীনে থাকুক যার একটি নিরাপত্তাজনিত দৃষ্টিকোণ থাকবে।

    সুগা এও বলেন, “একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে করোনাভাইরাসের বিস্তার রোধের জন্য জাতীয় নিরাপত্তার সুরক্ষার উদ্দেশ্যে লোকজনের চলাচলকে দেশে প্রবেশের নমনীয় বিধিনিষেধ ইত্যাদির মত পদক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা”।

    এই বিভাগের দায়িত্বের মধ্যে এই মহামারী মোকাবিলায় চালানো বৈশ্বিক প্রচেষ্টা এবং এর অর্থনৈতিক প্রভাব সংক্রান্ত তথ্য সংগ্রহ অন্তর্ভুক্ত থাকবে।

    সাইবার-হামলা মোকাবিলার জন্য নীতি প্রণয়নেও এই বিভাগকে নিয়োজিত করা হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক