| ০৮ এপ্রিল ২০২০ | ৭:৩৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 398 বার
জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো বলেছেন পুলিশ কোন কঠোর ব্যবস্থা গ্রহণ না করলেও বাড়িতে থাকার জন্য তিনি লোকজনের উদ্দেশ্যে আবেদন জানাতে চান।
বাইরে যাওয়ার বিষয়ে স্বেচ্ছায় নিয়ন্ত্রণ আরোপের জন্য লোকজনের প্রতি জানানো আহ্বান আইনের দিক থেকে বাধ্যতামূলক নয় বলে তিনি উল্লেখ করেন। তা সত্বেও তিনি চান যে দেশের লোকজন যেন এটা মেনে চলে।
জরুরি অবস্থা ঘোষণায় বিলম্ব করা হয়েছে বলে তার বিরুদ্ধে দেখা দেয়া সমালোচনার প্রেক্ষিতে তিনি নিজের সমর্থনে যুক্তি পেশ করেন। তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায়, সংসদ, বিদ্যমান আইন সংশোধন করে নেয়ার পর থেকেই তিনি এই ঘোষণার উপযুক্ত সময় কী হওয়া উচিত, তা কঠোর ভাবে মূল্যায়ন করে আসছেন।
স্বেচ্ছায় বিভিন্ন অনুষ্ঠান বাতিল এবং দেশ জুড়ে স্কুল বন্ধ করে দেয়ার সরকারি আহ্বান যে ভাইরাসের বিস্তার রোধ করতে পারেনি সে বিষয়ে তিনি সচেতন বলে প্রধানমন্ত্রী জানান।
তবে ভাইরাস বিস্তারের গতিরোধ করা খুব গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, যতটা সম্ভব করোনাভাইরাস প্রাদুর্ভাবের সর্বোচ্চ পর্যায় পৌঁছানো নিয়ন্ত্রণে রাখা এবং নতুন সংক্রমণের ঘটনা কমিয়ে আনার বিষয়ে তিনি অঙ্গীকারাবদ্ধ।
করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব মোকাবিলায় অর্থনৈতিক প্যাকেজের উল্লেখ করে আবে বলেন যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসাগুলোকে সরকার ভর্তুকি প্রদানের পরিকল্পনা করছে। অনলাইন ব্যবস্থার মাধ্যমে খুব সহজ উপায়ে এই ভর্তুকি তাদেরকে প্রদান করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||