| ০৮ এপ্রিল ২০২০ | ৭:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 498 বার
করোনাভাইরাসের প্রতিক্রিয়া সামাল দিতে জাপানের মন্ত্রীসভা রেকর্ড আনুপাতিক পরিমাণের জরুরী অর্থনৈতিক পদক্ষেপ অনুমোদন করেছে। থোকের মোট পরিমাণ হচ্ছে প্রায় ১০৮ লক্ষ কোটি ইয়েন বা এক লক্ষ কোটি ডলার। তহবিলের ব্যয় বহনে সাহায্য করার জন্য সরকার অতিরিক্ত বন্ড বাজারে ছাড়ার পরিকল্পনা করছে।
একই সাথে এতে নতুন করোনাভাইরাসে সংক্রমিত ২০ লক্ষ পর্যন্ত লোকজনের সম্ভাব্য চিকিৎসার জন্য আগামী বছরের মার্চ মাসের মধ্যে ইনফ্লুয়েঞ্জার ওষুধ এভিগান পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করে নেয়ার একটি পরিকল্পনাও অন্তর্ভুক্ত আছে।
আরেকটি প্রধান দিক হচ্ছে মহামারীর কারণে মারাত্মক আর্থিক ক্ষতি হওয়া পরিবারগুলোর জন্য ৩ লক্ষ ইয়েন বা ২,৮০০ ডলার অনুদান সাহায্য। এছাড়া অতিরিক্ত শিশু পরিচর্যা ভাতাও অন্তর্ভুক্ত থাকবে।
থোকের অংশ বিশেষের তহবিল যোগানোর জন্য মোট ১৭ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ১৫ হাজার কোটি ডলারের অতিরিক্ত বন্ড ছাড়া হবে। সরকারের ঋণের মধ্যে দিয়ে তহবিল সংগ্রহের চলতি অর্থ বছরের মোট পরিমাণকে এটা ৪৯ লক্ষ কোটি ইয়েনের বেশি বা প্রায় ৪৫ হাজার কোটি ডলারে নিয়ে যাবে।
এর মধ্যে ২০২০ অর্থ বছরের জন্য সরকারের প্রাথমিক বাজেটের জন্য প্রয়োজন হওয়া তহবিলও অন্তর্ভুক্ত আছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||