• শিরোনাম

    টোকিও’র ৬ ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার আহ্বান

    | ১১ এপ্রিল ২০২০ | ৪:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 353 বার

    টোকিও’র ৬ ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার আহ্বান

    টোকিও মহানগর কর্তৃপক্ষ করোনাভাইরাসের বিস্তার রোধের জন্য যে ৬ ধরনের বাণিজ্যের প্রতি কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানাতে যাচ্ছে তার নাম ঘোষণা করেছে।

    গভর্নর কোইকে ইয়ুরিকো শুক্রবার বলেন, এই অনুরোধ বিনোদনমূলক প্রমোদ স্থাপনা, বিশ্ববিদ্যালয় এবং কোচিং সেন্টার, ক্রীড়া ও বিনোদন স্থাপনা, থিয়েটার, বিভিন্ন অনুষ্ঠান ও প্রদর্শনীর স্থান এবং বাণিজ্যিক স্থাপনার প্রতি জানানো হবে।

    কোইকে বলেন, টোকিও’র কর্মকর্তারা ইযাকাইয়া বা জাপানি ধাঁচের পানশালা সহ বিভিন্ন রেস্তোরাঁর প্রতি কেবল ভোর ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা এবং রাত ৭টার পরে অ্যালকোহল পরিবেশন না করার জন্য আহ্বান জানাবেন।

    তিনি এও বলেন, এই অনুরোধ শনিবার থেকে কার্যকর হবে।

    কোইকে আরও বলেন, ছোট ও মাঝারি আকারের যে কোম্পানিগুলো পুরোপুরি এই অনুরোধ মেনে চলবে সেগুলোকে ৫ লক্ষ ইয়েন বা প্রায় ৪ হাজার ৬০০ মার্কিন ডলার ভর্তুকি প্রদান করা হবে।

    যেসব কোম্পানির অধীনে একাধিক দোকান এবং অফিস রয়েছে সেগুলোকে দ্বিগুণ পরিমাণ অর্থ প্রদান করা হবে।

    কোইকে বলেন, হাসপাতাল এবং দৈনন্দিন বাজার-সদাই অন্তর্ভুক্ত থাকা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাইরে যাওয়ার উপর কোন নিষেধাজ্ঞা থাকবে না।

    তিনি এও বলেন, মহানগর কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা দোকান বন্ধ রাখার জন্য কোন অনুরোধ জানায়নি এবং তিনি জনগণকে জিনিসপত্র কিনে মজুদ না করার অনুরোধ জানান।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক