| ১৪ এপ্রিল ২০২০ | ২:২৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 365 বার
জাপানের একটি পক্ষসমর্থনকারী গ্রুপ বলছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে উচ্চশিক্ষারত প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী তাদের খণ্ডকালীন চাকরি থেকে উপার্জন হ্রাসের জন্য উদ্বিগ্ন।
ছাত্রদের পক্ষসমর্থন করা গ্রুপ “ফ্রি” গতমাসের ৮ তারিখ থেকে চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং গ্রাজুয়েট শিক্ষার্থী অন্তর্ভুক্ত থাকা ১শ ৪৯ ব্যক্তির উপর এই বিষয়ে একটি জরিপ চালায়।
জরিপে সাড়াদানকারীদের মধ্যে ৪৪.৩ শতাংশ বলেন, এই প্রাদুর্ভাবের অর্থনৈতিক প্রভাব তাদের উপর পড়েছে এবং ৩৭.৬ শতাংশ বলেন, খণ্ডকালীন কাজ থেকে তাদের উপার্জন কমেছে।
৬.৭ শতাংশ বলেছেন, তারা তাদের টিউশন ফি বা শিক্ষা প্রতিষ্ঠানের খরচ দিতে সমর্থ হবেন না।
কিছু অংশগ্রহণকারী লিখেছেন যে তারা তাদের পিতামাতার উপর নির্ভর করতে পারেন না এবং তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য বৃত্তিই হচ্ছে একমাত্র উপায়। তারা বলেন, খণ্ডকালীন কাজ থেকে আয় বঞ্চিত হওয়া তাদের জীবনকে আরও কঠিন করে তুলবে।
অন্যরা বলেন, এই প্রাদুর্ভাব নিজেদের বাবা-মা’য়ের কাজের উপর প্রভাব ফেলায় তাদের সম্ভবত শিক্ষাঙ্গন ত্যাগ করতে হতে পারে।
শ্রম বিষয়ক বিশেষজ্ঞ এবং আইনজীবী ইবুসুকি শোইচি এনএইচকে’কে বলেন, জাপানের রেস্তোরাঁগুলো খণ্ডকালীন শিক্ষার্থী কর্মীদের উপর ব্যাপকভাবে নির্ভর করে। তিনি বলেন, খণ্ডকালীন কর্মীদের যথাযথ ক্ষতিপূরণ দেয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত হবে সরকারের একটি ভর্তুকি কর্মসূচির জন্য আবেদন করা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||