| ১৫ এপ্রিল ২০২০ | ৮:৩০ অপরাহ্ণ | পড়া হয়েছে 375 বার
জাপানে বিশেষজ্ঞদের একটি দল জানিয়েছে যে নতুন করোনাভাইরাস বিস্তার রোধে পদক্ষেপ না নেয়া হলে দেশ জুড়ে ৪ লক্ষেরও বেশি লোক এই রোগে প্রাণ হারাতে পারেন।
ভাইরাসটির বিস্তার প্রতিরোধে সাহায্য করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই দলটি প্রতিষ্ঠা করেছে। বুধবার তারা তাদের আনুমানিক হিসাব প্রকাশ করল।
সামাজিক দূরত্ব বজায় রাখতে কোন পদক্ষেপ না নেয়া হলে সংক্রমণ বিস্তার শুরুর পর থেকে প্রায় ৬০ দিনের মধ্যে গুরুতর ভাবে অসুস্থ লোকজনের সংখ্যা সর্বোচ্চে গিয়ে পৌঁছাবে বলে তারা জানায়।
রোগের সর্বোচ্চ পর্যায়ে ১৫ বছর থেকে শুরু করে ৬৪ বছর বয়স পর্যন্ত লোকজনের মধ্যে আক্রান্তের সংখ্যা হবে ২ লাখ। ৬৫ বা তার বেশি বয়সী লোকজন যারা গুরুতর ভাবে রোগে আক্রান্ত হবেন তাদের সংখা হবে ৬ লাখ ৫০ হাজার। মোট ৮ লাখ ৫০ হাজার রোগীর ভেন্টিলেটরের মত চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন হবে।
দলটি জানায়, অনুরুপ মৃত্যুর হার লক্ষ্য করা চীনের এক গবেষণার ভিত্তিতে বলা যেতে পারে যে ভেন্টিলেটরের ঘাটতির ফলে অর্ধেক সংখ্যক রোগী সম্ভবত প্রাণ হারাবেন।
দলের একজন সদস্য হোক্কাইদো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিশিউরা হিরোশি বলেছেন, কার্যত ভাবে ভাইরাসটির বিস্তার প্রতিরোধ করতে হলে এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির সংস্পর্শে আসা হ্রাস করতে হবে। বাড়ির বাইরে যাওয়া যতটা সম্ভব কম করা এবং একে অন্যের সাথে সংস্পর্শে না আসার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||