| ২৮ এপ্রিল ২০২০ | ৩:৩৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 413 বার
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকে সহায়তার পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যাংক অব জাপান বা বিওজে অতিরিক্ত পদক্ষেপ সম্বলিত একটি প্যাকেজ বা থোক উন্মুক্ত করেছে।
জরুরি এই পরিস্থিতি সামাল দিতে দু’দিনের নিয়মিত বৈঠকের পরিবর্তে সোমবার ব্যাংকের নীতি নির্ধারকরা এক দিনের অধিবেশনে অংশ নেন।
বিওজে বলেছে, তাদের সরকারি বন্ড কেনার উপর থেকে এখন সব সীমা উঠিয়ে নেয়া হয়েছে। আরও বেশি সরকারি বন্ড বাজারে ছাড়া অন্তর্ভুক্ত থাকা সরকারের জরুরি অর্থনৈতিক পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখেই এই সম্প্রসারণমূলক পদক্ষেপ নেয়া হল।
এছাড়া, বিওজে’র সম্পদ ক্রয় কর্মসুচির আরেকটি অংশে, বৈশ্বিক মহামারির মাঝে পর্যুদস্ত কোম্পানিগুলোর তহবিল চাহিদা পূরণে সহায়তার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ ২০ লক্ষ কোটি ইয়েন পর্যন্ত বা প্রায় ১৮ হাজার ৫০০ কোটি ডলারের সমমূল্যের প্রাতিষ্ঠানিক বন্ড এবং বাণিজ্যিক পেপার ক্রয়ের মাধ্যমে নিজেদের এই সংশ্লিষ্ট লেনদেন জোরদার করে নিবে।
লোকজনকে বাড়ির বাইরে বেরুনো সীমিত করার জন্য সরকারি আহ্বানের পাশাপাশি কোম্পানিসমূহের কারখানাগুলোতে উৎপাদন স্থগিত করার সিদ্ধান্তের কারণে ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বৃহৎ কর্পোরেশনগুলোতেও অনুরূপ প্রভাব পড়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেয়া হল।
তার উপর, বিওজে চলতি অর্থবছরে জাপানের জিডিপি প্রবৃদ্ধির ভবিষ্যৎ পূর্বাভাষেরও তীব্র নিম্নমুখী সংশোধন করে নিয়েছে। বর্তমান পূর্বাভাষ অনুযায়ী জিডিপির সংকোচন ঋণাত্মক ৩ শতাংশ থেকে এমনকি ঋণাত্মক ৫ শতাংশ পর্যন্ত হতে পারে। পক্ষান্তরে, এর পূর্বের দৃষ্টিভঙ্গি অনুযায়ী জানুয়ারি মাস থেকে ০.৯ শতাংশ প্রসারণের আশাবাদ ছিল।
এদিকে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকেরও চলতি সপ্তাহে নীতি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠানের সূচি নির্ধারিত আছে।
এক্ষেত্রে, মনোযোগের একটি কেন্দ্রবিন্দু হবে, তারা অতিরিক্ত কী ধরণের সহজীকরণ পদক্ষেপ গ্রহণ করবে, সেটির উপর। উল্লেখ্য, করোনাভাইরাস যুক্তরাষ্ট্র এবং ইউরোপে মারাত্মক অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করে চলেছে যেখানে সংক্রমণ জাপানের চাইতে আরও অনেক বেশি বিস্তৃত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||