| ২৯ এপ্রিল ২০২০ | ২:২০ অপরাহ্ণ | পড়া হয়েছে 388 বার
জাপান সরকার জানিয়েছে যে, সম্প্রতি রাজধানীতে নতুন সংক্রমণের সংখ্যাগত হ্রাস পরিলক্ষিত হওয়া সত্ত্বেও সরকার দেশের করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে এখনও সতর্ক রয়েছে।
সরকার জরুরি অবস্থা ঘোষণার পর থেকে মঙ্গলবার ৩ সপ্তাহ হয়ে গেল।
টোকিও’তে দৈনন্দিন নতুন করে ভাইরাসে আক্রান্ত হওয়া ঘটনার সংখ্যা পর পর দু’দিন ১০০-এর নিচে ছিল, রবিবার ছিল ৭২ এবং সোমবার ছিল ৩৯।
প্রধানমন্ত্রী আবে শিনযো সোমবার ক্ষমতাসীন লিবারাল ডেমোক্রেটিক পার্টির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে বলেন, মনে হচ্ছে সংক্রমণের হার ধীর হয়ে এসেছে। তবে, তিনি এও বলেন, তিনি এখনও আশাবাদী নন।
আবে বলেন, তিনি লোকজনকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো অব্যাহত রাখবেন, যদিও এর অর্থ হচ্ছে, লোকজন এমন কিছু থেকে বঞ্চিত হবেন যা কিনা উপভোগ্য বসন্তের ছুটি হতে পারতো। উল্লেখ্য, বসন্তের ছুটি হচ্ছে ৬ই মে পর্যন্ত।
সরকার ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা করার জন্য মার্চ মাসের এক ৩ দিনের ছুটি থেকে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির সংস্পর্শ ৮০ শতাংশ কমানোর লক্ষ্য অর্জনে সাহায্য করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
ধারণা করা হচ্ছে যে, মার্চ মাসের ধারাবাহিক ছুটির সময়ে যখন লোকজন ভ্রমণ করেন, তখন শহর থেকে গ্রামীণ এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||