| ৩০ এপ্রিল ২০২০ | ১১:৪৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 390 বার
জাপান সরকার, করোনাভাইরাস মহামারীর কারণে দেশ জুড়ে আরোপিত জরুরী অবস্থার মেয়াদ প্রায় এক মাস বৃদ্ধি করে নেয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে। বর্তমানে বিদ্যমান জরুরী অবস্থার মেয়াদ আগামী বুধবার শেষ হয়ে যাবে।
বুধবার সংসদের উচ্চ কক্ষের বাজেট কমিটির এক বৈঠকে প্রধানমন্ত্রী আবে শিনযো বলেন যে মে মাসের ৬ তারিখ জরুরী অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেয়া যাবে কিনা সেই প্রশ্ন এখনো বিরাজমান রয়েছে। সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে সেই সম্ভাবনা এখনো পর্যন্ত খুব ক্ষীণ বলে তিনি জানান।
বুধবার বিভিন্ন জেলার নেতাদের মধ্যে ইন্টারনেটে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে দেশব্যাপী চলতে থাকা জরুরী অবস্থার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানানোর সিদ্ধান্ত নেন তাঁরা।
জরুরী অবস্থা আংশিকভাবে তোলা হলে লোকজন আবারো চলাফেরা শুরু করতে পারে যার ফলে রোগ বিস্তারের সম্ভাবনা থেকে যাবে উল্লেখ করে গর্ভনরদের অনেকেই এই ঘোষণা জারী রাখার আহ্বান জানিয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||