| ০১ মে ২০২০ | ১১:৩৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 583 বার
জাপান আগামী বুধবার বসন্তকালীন ছুটি শেষ হওয়ার পর ৪৩টি দেশে ইনফ্লুয়েঞ্জার ওষুধ এভিগান পাঠানোর পরিকল্পনা করেছে। এই ওষুধটিকে নতুন করোনাভাইরাসে সংক্রমিত লোকজনের চিকিৎসায় ব্যবহারের একটি সম্ভাব্য ওষুধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেন, এই ওষুধ এভিগান বিনামূল্যে পাওয়ার জন্য প্রায় ৮০টি দেশ ইতিমধ্যে অনুরোধ জানিয়েছে। এই ওষুধটি জাপানের একটি কম্পানির তৈরি করা।
তিনি জানান, জাতিসংঘের একটি সংস্থার মাধ্যমে প্রথম দফায় ৪৩টি দেশে এই ওষুধ সরবরাহ করা হবে। প্রাপক দেশেরা রোগীদের চিকিৎসায় এই ওষুধ পরীক্ষা ক’রে দেখার পর, এর ফলাফল সম্পর্কিত উপাত্ত জাপানকে পাঠাবে।
মোতেগি বলেন, মহামারী নিয়ন্ত্রণ করতে হলে অল্পদিনের মধ্যে কার্যকর ওষুধ হাতে পাওয়া দরকার। তিনি বলেন, এভিগান করোনাভাইরাসে সংক্রমিত প্রাথমিক পর্যায়ের রোগীদের চিকিৎসায় ভাল ফল বয়ে আনতে পারে, সেই সম্ভাবনা উজ্জ্বল।
মোতেগি আরও বলেন, জাপান এই রোগের চিকিৎসার কার্যকর ওষুধ উদ্ভাবন ও উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||