| ০২ মে ২০২০ | ২:৪৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 488 বার
জাপানের সম্রাট নারুহিতো সিংহাসনে আরোহণের পর শুক্রবার এক বছর পূর্ণ হয়েছে।
সম্রাট গত বছরের অক্টোবর মাসে আয়োজিত এক রাজ্যাভিষেক অনুষ্ঠানের মাধ্যমে এই পদে আসীন হন। এই রাজ্যাভিষেক অনুষ্ঠানে তিনি রাষ্ট্রের প্রতীক হিসেবে জনগণের জন্য কাজ করা এবং তাদের পাশে গিয়ে দাঁড়ানোর মাধ্যমে তার দায়িত্ব পূরণের প্রতিশ্রুতি দেন।
গত বছরে, সম্রাজ্ঞী মাসাকো’কে সাথে নিয়ে সম্রাট বিভিন্ন বার্ষিক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ৩টি জেলা পরিদর্শন করেন যেগুলোতে আগে এমেরিটাস সম্রাট আকিহিতো এবং এমেরিটাস সম্রাজ্ঞী মিচিকো উপস্থিত থাকতেন।
গত বছর শেষের দিকে, সম্রাট এবং সম্রাজ্ঞী উত্তর-পূর্বের জেলা মিইয়াগি এবং ফুকুশিমা ভ্রমণ করেন যেখানে তারা তাইফুন হাগিবিস’এ আক্রান্ত লোকজনের সাথে আলাপ করেন।
তবে, সম্রাট দম্পতি চলতি বছরে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর জন্য তাদের কর্মকাণ্ড ব্যাপক মাত্রায় কমিয়ে আনেন।
সম্রাট বলছেন, তিনি আশা করছেন লোকজন এই ভাইরাস মোকাবিলায় এবং বর্তমান দুর্ভোগ কাটিয়ে ওঠার জন্য একসাথে কাজ করবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||