• শিরোনাম

    মে মাসের ৩১ তারিখ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করেছে জাপান

    | ০৪ মে ২০২০ | ৪:৪৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 512 বার

    মে মাসের ৩১ তারিখ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করেছে জাপান

    মে মাসের শেষদিন পর্যন্ত প্রায় এক মাসের জন্য দেশব্যাপী নিজেদের ইতিপূর্বে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও বৃদ্ধি করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। আগের সূচি অনুযায়ী আগামী বুধবার এটি শেষ হবার কথা ছিল।

    সোমবার সরকারের করোনাভাইরাস টাস্কফোর্স এই সিদ্ধান্ত নেয়। সরকারের প্রাদুর্ভাব মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি ইতিপূর্বে বলেন যে দৈনিক নতুন সংক্রমণ সংখ্যার একটি নিম্নমুখী প্রবণতা থাকলেও এটি নির্ধারিত লক্ষ্যের পর্যায়ে এখনও পৌঁছায়নি।

    তিনি বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা এখনও চাপের মধ্যে আছে।

    তবে, টোকিও, ওসাকা এবং অন্য আরও ১১টি জেলার নিজস্ব বিশেষ কঠোর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হওয়ায়, সেগুলো একটি বিশেষ সতর্কতার অধীনে থাকা অব্যাহত রাখবে।

    আর অন্য জেলাসমূহের ক্ষেত্রে, সরকার সংক্রমণের বিস্তার রোধের প্রয়োজনীয়তার সাথে অর্থনৈতিক কার্যক্রম বজায় রাখার পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে একটি ভারসাম্য রাখার দিকে ঝুঁকবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক