• শিরোনাম

    জাপানে অবস্থান শনাক্তকরণ অ্যাপ্লিকেশন প্রবর্তনের পরিকল্পনা

    | ০৯ মে ২০২০ | ১০:১০ অপরাহ্ণ | পড়া হয়েছে 499 বার

    জাপানে অবস্থান শনাক্তকরণ অ্যাপ্লিকেশন প্রবর্তনের পরিকল্পনা

    জাপান সরকার, চলতি মাসের শেষ নাগাদ করোনাভাইরাসের সংস্পর্শে আসা ব্যক্তির অবস্থান শনাক্তকরণের অ্যাপ্লিকেশন প্রবর্তনের পরিকল্পনা করছে।

    অ্যাপ্লিকেশনটিতে, পরস্পরের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্বে আসার বিষয়ে স্মার্টফোনের উপাত্ত রেকর্ড করা হবে। এতে, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসার বিষয়ে লোকজনকে সতর্ক করে দেয়া হবে।

    শুক্রবার সরকার, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে তথ্য প্রযুক্তি ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করতে এক বৈঠকের আয়োজন করে।

    বৈঠকে, লোকজনের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার লক্ষ্যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে টেলিফোন নাম্বার এবং বর্তমান অবস্থান শনাক্ত করা হবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    অর্থনৈতিক পুনরুজ্জীবন বিষয়ক দায়িত্বে নিয়োজিত মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য স্মার্টফোন মডেলের পরিচালন ব্যবস্থার আপডেট করা হচ্ছে বলে জানান। তিনি, চলতি মাসের শেষ নাগাদ অ্যাপ্লিকেশনটি বাস্তবে ব্যবহার করা সম্ভবপর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক