| ১৬ মে ২০২০ | ৮:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 280 বার
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর ফলে জাপানে আরোপিত জরুরি অবস্থা প্রত্যাহারের পর প্রথম সপ্তাহান্তে শনিবার, দেশের বেশ কয়েকটি জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় খোলা আরম্ভ হয়েছে।
গত বৃহস্পতিবার সরকার, দেশের ৪৭টির মধ্যে ৩৯টি জেলা থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়।
দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিইয়াগি জেলায় অবস্থিত ডিপার্টমেন্ট স্টোর সেন্দাই মিৎসুকোশি, খাদ্য সামগ্রী বিক্রয়ের তলা ছাড়া অন্যান্য সবগুলো বিভাগ প্রায় একমাস বন্ধ রাখার পর শনিবার পুনরায় খুলে দিয়েছে।
পুরো স্টোর জুড়ে কর্মীদের মুখে মাস্ক লাগিয়ে থাকতে দেখা যায়। আবার, স্টোরে প্রবেশের সময় লোকজনের দেহের তাপমাত্রা পর্যবেক্ষনের জন্য প্রবেশ পথে বিশেষ ধরণের ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্টোরটিতে, ক্রেতাদের ব্যবহারের জন্য বিনামুল্যে স্যানিটাইজারেরও ব্যবস্থা রাখা রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||