• শিরোনাম

    জাপানের তরুণেরা শহরের বাইরে কাজ খুঁজছেন

    | ১৭ মে ২০২০ | ৭:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 402 বার

    জাপানের তরুণেরা শহরের বাইরে কাজ খুঁজছেন

    জাপানের একটি কর্মসংস্থান তথ্য সেবা কোম্পানি বলছে, চলমান করোনাভাইরাস বৈশ্বিক মহামারী শুরু হওয়ার পর ক্রমবর্ধমান সংখ্যক শহরে বসবাসরত তরুণ কর্মী নগর এলাকা থেকে দুরে কাজের প্রত্যাশা করছেন।

    গাকুজো কোম্পানি বয়স বিশের কোঠায় থাকা নতুন কাজ খোঁজা তরুণদের উপর চালানো এক জরিপে জানতে চায় এই প্রাদুর্ভাব তাদের উপর কিভাবে প্রভাব ফেলছে। এপ্রিল মাসের ২৪ তারিখ থেকে মে মাসের ১ তারিখ পর্যন্ত অনলাইনে এই জরিপ চালানো হয়। প্রায় ৩শ ৬০ ব্যক্তি এতে সাড়া দেন।

    তাদের মধ্যে ৩৬ শতাংশ জানায় যে তারা গ্রামীণ এলাকায় কাজ করতে চান। এটি ফেব্রুয়ারি মাসে পরিচালিত এর পূর্বের সমীক্ষার চাইতে প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি।

    এর কারণ জানতে চাওয়া হলে কেউ কেউ বলেন, বাড়ি থেকে কাজ করার সময় তারা এটি অনুধাবন করেছেন যে তারা যে কোন স্থান থেকেই কাজ করতে সমর্থ হবেন।

    অন্যদের মতে, নগর এলাকায় কাজ তাদের কাছে খুব ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। আর অন্যরা বলেছেন, তারা তাদের নিজ শহরে ফিরে যেতে চান।

    কোম্পানি কর্মকর্তারা বলছেন, সংক্রমণ রোধে লোকজনের প্রতি জানানো আন্তঃজেলা সীমানা অতিক্রম না করার অনুরোধ তুলে নেয়ার পর আরও বেশি সংখ্যক তরুণ কাজের জন্য আঞ্চলিক এলাকার দিকে যাবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক