• শিরোনাম

    জাপানের এক জরিপে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সম্পর্ককে ৫০ শতাংশেরও বেশি উত্তরদাতা মূল্যায়ন করেছেন

    | ১৮ মে ২০২০ | ৯:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 385 বার

    জাপানের এক জরিপে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সম্পর্ককে ৫০ শতাংশেরও বেশি উত্তরদাতা মূল্যায়ন করেছেন

    এক জরিপে দেখা যাচ্ছে যে, সারা জাপানের অর্ধেকেরও বেশি উত্তরদাতা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশের সাথে সম্পর্ককে জাপানের মূল্যায়ন করা উচিত। দুই বৈশ্বিক শক্তির প্রতি আকর্ষণের দিক দিয়ে ব্যাপক ব্যবধান থাকা সত্ত্বেও এই ফলাফল পরিলক্ষিত হয়।

    এনএইচকে দেশজুড়ে ডাকযোগে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী ৩ হাজার ৬০০ লোকের উপর এক জরিপ চালায়। তারা ২ হাজার ১৯৫ জন বা ৬১% লোকের কাছ থেকে উত্তর পান।

    উত্তরদাতাদের ৭২% জানান, তারা যুক্তরাষ্ট্রের প্রতি খুব বেশি বা একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বন্ধুসুলভ মনোভাব পোষণ করেন। অন্যদিকে চীনের প্রতি ২২% উত্তরদাতা বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করেন।

    এই জরিপে এ প্রশ্নও জিজ্ঞাসা করা হয় যে জাপানের কার প্রতি বেশি গুরুত্ব দেয়া উচিত, যুক্তরাষ্ট্র নাকি চীন।

    প্রায় ৫৫% উত্তরদাতা উভয় দেশকেই বেছে নেন। প্রায় ৩৪% উত্তরদাতা যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন, অন্যদিকে চীনকে বেছে নেন প্রায় ৩% উত্তরদাতা।

    আমেরিকান স্টাডিজ সম্বন্ধে বিশেষজ্ঞ কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াতানাবে ইয়াসুশি বলেন, এইসব ফলাফল দু’দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ককে প্রতিফলিত করছে এবং সামরিক ও অন্যান্য ক্ষেত্রে চীনের সাথে উত্তেজনা লোকজন এড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন।

    সুত্র: এনএইচকে’

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক