| ১৮ মে ২০২০ | ১০:২০ অপরাহ্ণ | পড়া হয়েছে 300 বার
জাপানের অর্থনৈতিক পুনরুদ্ধার মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি বলেছেন যে, পর পর দুই ত্রৈমাসিক সময়ে দেশের জিডিপি হ্রাস পেয়েছে এই ঘোষণার পরে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী সংক্রান্ত অর্থনৈতিক প্রভাবের আরও অবনতি হবে বলে ধারণা করা হচ্ছে।
নিশিমুরা সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধের জন্য চালানো প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হওয়ার দরুণ বেশ উল্লেখযোগ্য পরিমাণে প্রভাব পড়ছে।
তিনি এও বলেন, জরুরি অবস্থার ঘোষণা দেয়ার পরে এপ্রিল এবং মে মাসের জিডিপি হয়তো কমে যাবে। তিনি আরও বলেন, দেশটির জিডিপি আরও হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে, কেননা অন্যান্য দেশে এই বৈশ্বিক মহামারীর প্রভাব অব্যাহত থাকবে।
চলতি বছরের দ্বিতীয় দফার সম্পূরক বাজেটের জন্য পরিকল্পিত অতিরিক্ত পদক্ষেপসমূহ প্রসঙ্গে, নিশিমুরা বলেন, তিনি একটি কাঠামো গঠন করতে চান যা ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও লোকজনের জীবনযাত্রাকে রক্ষা করবে এবং যে কোন ঘটনা ঘটুক না কেন জাপানের অর্থনীতিকে সুরক্ষিত করবে।
তিনি বলেন, এইসব পদক্ষেপ শক্তিশালী হওয়া দরকার, কারণ তিনি জনগণ এবং ব্যবসা প্রতিষ্ঠানের মরিয়া কণ্ঠস্বর শুনেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||