| ১৯ মে ২০২০ | ৬:৩৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 302 বার
জাপানের স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র তাদের প্রতিক্রিয়া পর্যালোচনা করার জন্য একটি “নিরপেক্ষ” এবং “স্বাধীন” মূল্যায়ন প্রদান করা উচিত এবং করোনাভাইরাসের উৎস ও একজন থেকে অপরজনে সংক্রমণের পথ শনাক্ত করা উচিত।
কাতো কাৎসুনোবু ডব্লিউএইচও’র বার্ষিক অধিবেশনে এই ভাইরাসের সাথে লড়াইয়ে জাপানের প্রচেষ্টার কথা ব্যাখ্যা করে বলেন।
কাতো বলেন, এখন থেকে জাপান মনে করছে, এর থেকে বের হওয়ার জন্য একটি বলিষ্ঠ কৌশল, ভাইরাস পরীক্ষা সম্প্রসারণ ও স্বাস্থ্য সেবা ব্যবস্থার বাস্তবায়ন করা এবং রোগ নিরাময়কারী ওষুধ ও প্রতিষেধকের উদ্ভাবন ও সরবরাহ হচ্ছে গুরুত্বপূর্ণ।
কাতো প্রকাশ করেন, জাপান এই বৈশ্বিক মহামারীকে সামাল দেয়ার জন্য ডব্লিউএইচও এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে মোট প্রায় ২৮ কোটি মার্কিন ডলার প্রদান করবে।
স্বাস্থ্যমন্ত্রী তাইওয়ানের প্রসঙ্গ উল্লেখ করেন, যে দেশটিকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকার অনুমতি দেয়া হয়নি। তিনি এও বলেন, সারা বিশ্বের বিভিন্ন তথ্য ও জ্ঞান আদান-প্রদান করাটা গুরুত্বপূর্ণ এবং এই ভাইরাস সফলভাবে সামাল দেয়া তাইওয়ানের মত অঞ্চলগুলোকে বিবেচনায় আনা দরকার।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||