| ১৯ মে ২০২০ | ৬:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 284 বার
জাপান সরকার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য আর্থিকভাবে সংকটে থাকা শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করবে।
মন্ত্রিপরিষদ ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় খণ্ডকালীন চাকরি থেকে প্রাপ্ত আয় কমে যাওয়া শিক্ষার্থীদের ১ লক্ষ ইয়েন বা প্রায় ৯৩০ মার্কিন ডলার প্রদানের ব্যাপারে মঙ্গলবার মতৈক্যে পৌঁছায়।
স্বল্প আয়ের পরিবারের শিক্ষার্থীরা আরও বেশি ২ লক্ষ ইয়েন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।
এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়, গ্রাজুয়েট স্কুল, বৃত্তিমূলক স্কুল, জাপানি ভাষা শিক্ষা স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় ৪ লক্ষ ৩০ হাজার শিক্ষার্থীকে আনা হবে।
স্কুলগুলো জাপান শিক্ষার্থী সেবা সংস্থার মাধ্যমে অর্থ প্রদানের আগে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা নিশ্চিত করবে।
এই কর্মসূচির জন্য প্রায় ৫ হাজার ৩১০ কোটি ইয়েন বা ৫০ কোটি মার্কিন ডলার ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে এবং এই অর্থ চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে বরাদ্দকৃত রাজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
বৈশ্বিক মহামারীর প্রভাব সামাল দেয়ার জন্য জাপানের জনগণকে মাথাপিছু নগদ ১ লক্ষ ইয়েন প্রদানের সরকারি সিদ্ধান্তের পাশাপাশি শিক্ষার্থীদেরও অর্থ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||