• শিরোনাম

    করোনাভাইরাসের কারণে গ্রীষ্মে ফুজি পর্বত বন্ধ থাকবে

    | ১৯ মে ২০২০ | ৬:৩৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 350 বার

    করোনাভাইরাসের কারণে গ্রীষ্মে ফুজি পর্বত বন্ধ থাকবে

    জাপানের সর্বোচ্চ পর্বত ফুজি আরোহণের মৌসুম চলতি বছরে নতুন করোনাভাইরাসের বিস্তার রোধের জন্য বাতিল করা হয়েছে।

    শিযুওকা জেলার কর্মকর্তারা সোমবার ঘোষণা করেন, এই গ্রীষ্ম জুড়ে পর্বতের চূড়ায় ওঠার রাস্তা বন্ধ থাকবে।

    শিযুওকা পর্বতের শীর্ষে ওঠার জন্য ৪টি পথের ৩টি নিয়ন্ত্রণ করছে। ইয়ামানাশি জেলার একই ধরনের সিদ্ধান্তের পরে এই পদক্ষেপ হাতে নেয়া হয়। এই পর্বতটি এই দুই জেলার উপর দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে গত সপ্তাহে জরুরি অবস্থা তুলে নেয়া হয়।

    ফুজি পর্বতের উচ্চতা ৩ হাজার ৭৭৬ মিটার এবং পর্বতটি দু’মাসের আরোহণ মৌসুমে দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্বতারোহী ও পর্যটকদের আকর্ষণ করে থাকে। চলতি বছরের আরোহণ মৌসুম জুলাই মাসের ১০ তারিখ থেকে শুরু হওয়ার পরিকল্পনা করা হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক