| ১৯ মে ২০২০ | ৬:৩৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 462 বার
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বার্ষিক প্রতিবেদনে বলছে যে নতুন করোনাভাইরাস পুরো বিশ্ব জুড়ে তাণ্ডব চালাচ্ছে এবং এর নিয়ন্ত্রণে সব দেশকে অবশ্যই একত্রে কাজ করতে হবে।
মঙ্গলবার মন্ত্রী পরিষদের এক বৈঠকে মন্ত্রণালয় কূটনৈতিক ব্লুবুক- ২০২০ উপস্থাপন করে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে যে করোনাভাইরাস বৈশ্বিক মহামারি বিশ্বকে অর্থনৈতিক, সামাজিক ও কূটনৈতিকভাবে প্রভাবিত করেছে এবং আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতাই হল এই ভাইরাস নিয়ন্ত্রণের চাবিকাঠি।
কূটনীতিতে ভাইরাসটির প্রভাব নিয়ে প্রতিবেদনে তুলে ধরা একটি উদাহরণ হল, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর এই বসন্তে পরিকল্পিত জাপান সফর স্থগিত হয়ে যাওয়া।
তবে এতে উল্লেখ করা হয় যে, দু’দেশের মধ্যে ঘনিষ্ট সহযোগিতার সুবাদে প্রাদুর্ভাবের পর চীনের উহান শহর থেকে জাপান ফিরতে চাওয়া সকল জাপানি নাগরিকই ভাড়া করা বিমানে সেটি করতে পেরেছেন।
প্রতিবেদনটিতে দক্ষিণ কোরিয়াকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে অভিহিত করা হলেও এটি উল্লেখ করা হয় যে যুদ্ধকালীন শ্রম সমস্যা নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন খুব চাপের মধ্যে আছে।
এতে আর বলা হয় যে এই সমস্যা নিয়ে দেশটি এখনও নিজেদের আন্তর্জাতিক আইন ভঙ্গের বিষয়টি সংশোধন করেনি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||