| ২৪ মে ২০২০ | ৬:৩১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 329 বার
জাপান সরকার, নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রচেষ্টায় অব্যাহত অগ্রগতি প্রতীয়মান হওয়ায় দ্রুত হলে আগামী সোমবার টোকিওসহ অন্যান্য চারটি জেলা থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নিতে পারে।
সরকার, বিশেষজ্ঞদের মতামত শোনার পর আগামী সোমবার একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্যান্য জেলাগুলো হচ্ছে, টোকিওর পার্শ্ববর্তী কানাগাওয়া, চিবা ও সাইতামা এবং দেশের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো জেলা।
শুক্রবার টোকিওতে তিনটি নতুন সংক্রমণের ঘটনা ছিল। উল্লেখ্য, এ সংখ্যা হচ্ছে গত সাত দিনে প্রতি এক লক্ষ জনে সংক্রমণের হার শূন্য দশমিক ৫ এর নীচে যা জরুরি অবস্থা প্রত্যাহারের অন্যতম শর্ত।
তবে, কানাগাওয়া ও হোক্কাইদো জেলায় সংক্রমণের হার এখনও উক্ত হারের উর্ধ্বে রয়েছে।
শুক্রবার অর্থনৈতিক পুনরুজ্জীবন বিষয়ক মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, উক্ত জেলাগুলোতে নতুন সংক্রমণের সংখ্যা হ্রাস পেয়ে চলাসহ চিকিৎসা স্থাপনাগুলোর উন্নতি হচ্ছে বলে উল্লেখ করেন। তিনি, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জরুরি অবস্থা প্রত্যাহার করা হতে পারে বলে মন্তব্য করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||