| ২৭ মে ২০২০ | ৩:১৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 282 বার
টোকিও’র সাধারণত কোলাহলপূর্ণ এক বাণিজ্যিক এলাকায় রাজধানী এবং অন্য আরও ৪টি জেলা থেকে সরকার জরুরি অবস্থা তুলে নেয়ার একদিন পর মঙ্গলবার অপেক্ষাকৃত শান্ত ভাব বিরাজ করছিল।
মারুনোউচি বাণিজ্যিক এলাকার সকালবেলার ব্যতিব্যস্ত কোলাহল একটি কর্মদিবসের এক অতি সাধারণ দৃশ্য।
তবে, অনেক কোম্পানি টেলিওয়ার্ক সম্প্রসারিত করা অব্যাহত রাখায় টোকিও রেলওয়ে স্টেশনের আশপাশে স্বাভাবিক সময়ের স্থিতিশীল লোকজনের চলাচল কোথাও পরিলক্ষিত হয়নি।
বেশ কিছু অফিস থাকা ভবন এবং রেস্তোরাঁ এখনও বন্ধ রয়েছে এবং পথচারীর সংখ্যাও কম।
যন্ত্রপাতি প্রস্তুতকারক এক কোম্পানির ৫৮ বছর বয়সী এই এলাকায় অবস্থান করা একজন কর্মী বলেন, টেলিওয়ার্কে তিনি অভ্যস্থ হয়ে পড়েছেন, তাই অফিসে আসাটা ক্লান্তিকর লাগছে।
৪২ বছর বয়সী একজন সরকারি কর্মী বলেন, যদিও জরুরি অবস্থা তুলে নেয়া হয়েছে, তবুও মনে হচ্ছে রাস্তায় অল্প সংখ্যক লোক রয়েছেন। তিনি এও বলেন, বাতাস বিশুদ্ধ লাগছে আর নিজেকে তরতাজা মনে হচ্ছে এবং তিনি কাজ করার জন্য প্রস্তুত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||